আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয়

আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয়: ২য় পর্ব

     ★ছিদ্দীকীন এবং আউলিয়া কিরামগণের আদর্শ অনুসরন সম্পর্কে পবিত্র কুরান মাজীদে  সিরাতে মুস্তাকীমের পরিচয় দানের মধ্য দিয়ে এসেছেঃ

اهدنا الصراط المستقيم - صراط الذين أنعمت عليهم  

(আল্লাহ তায়ালা যাদের উপর নিয়ামত দিয়েছেন তাঁদের পথ সিরাতে মুস্তাকীম) আর মহান আল্লাহ তায়ালা যাদের উপর নিয়ামত দান করেছেন তাঁরা হচ্ছেন নিম্নোক্ত আয়াতে উল্লেখিত আম্বিয়া-মুরছালীন,ছিদ্দীকীন,শোহাদা এবং আউলিয়া কিরাম।

     ★মহান আল্লাহ বলেনঃ

ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين و حسن أولئك رفيقا 

উপরোক্ত আয়াত প্রমাণ করে যে,নাবী-রাসূলগণ,সাহাবা কিরাম এবং আউলিয়া কিরামগণের পথ ও মতের উপর থাকাই হচ্ছে সিরাতুল মুস্তাকীমের উপর থাকা। তাই বলা যায়,আম্বিয়া–মুরছালীন,ছিদ্দীকীন,শোহাদা,রাসুল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পবিত্র বংশধর,সাহাবা কিরাম এবং আউলিয়া কিরামগণের পথ ও মতের অনুসরনই হচ্ছে "সিরাতে মুস্তাকীমের" অনুসরন ।তাঁদের আদর্শ গ্রহণই হচ্ছে কুরআন এবংসুন্নাহের অনুসরন। আর তাঁদের অনুসারীগণই হচ্ছে নাজাত প্রাপ্ত দল ।হাদীস শরীফে যাদের নামকরণ করা হয়েছে " জামায়াত"(আহলুস সুন্নাত ওয়াল জামায়াত)বলে। 

     ★ইরশাদ হচ্ছেঃ

عن معاوية بن أبى سفيان أنه قام فينا فقال ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على ثنتين وسبعين ملة وإن هذه الملة ستفترق على ثلاث و سبعين. ثنتان و سبعون فى النار وواحدة فى الجنة وهى الجماعة 

উপরোক্ত আলোচনা থেকে প্রমাণীত হলো সায়্যিদুনা রাসুল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ওফাত মুবারকের পরে তাঁর বংশধর ,ছিদ্দীকীন, সাহাবা কিরাম ,আউলিয়া কিরাম এবং শোহাদাগণের পথ অনুসরন হচ্ছে " আহলুস সুন্নাত ওয়াল জামায়াত "অনুসরনের নামান্তর।

উল্লেখ্য যে – ইমাম আবুল হাসান আশয়ারী (ইঃ324হিঃ) এবং ইমাম আবুল মানছূর আল মাতুরীদী (ইঃ333হিঃ) ইমাম দ্বয়কে " আহলুস সুন্নাত ওয়াল জামায়াত " এর ইমাম বলা হয়ে থাকে।এর দ্বারা এ উদ্দেশ্য নয় যে, তাঁদের পূর্বে আহলুস্ সুন্নাত ওয়াল জামায়াতের অস্তিত্ব ছিলনা।বরং সাহাবা কিরাম,তাবেয়ীন এবং তাবে তাবেয়ীন হচ্ছেন এই নামের অধিক উপযুক্ত।

উল্লেখিত ইমামদ্বয়কে " আহলুস্ সুন্নাত ওয়াল জামায়াত " এর ইমাম বলার কারণ হচ্ছে – 35 হিজরী সনে হযরত উসমান(রাঃ)এর শাহাদাতকে কেন্দ্র করে খারিজী ফিত্নার দানা বেঁধে উঠতে আরম্ভ করে।37 হিজরী সনে ছিফ্ফীনের যুদ্ধকে কেন্দ্র করে সে ফিতনার সম্পূর্ণ ভাবে প্রকাশ ঘটে। তারপর ক্রমান্বয়ে " মুর্যিয়া " " জাবরিয়া " ফেরকারও সূত্রপাত ঘটে। পরবর্তীতে বিখ্যাত তাবেয়ী ইমাম হাসান বাসরী (রাঃ)(ইঃ110 হিঃ) এর দরবারে কতিপয় বিদয়াতী মহান আল্লাহ পাকের জন্য জিসম (শরীর)সাব্যস্ত করার অপচেষ্টা চালায় । তাই তিনি তাদেরকে মজলিসের এক পাশে তাঁড়িয়ে দেন ।পরে তারা " হাশাভীয়্যাহ" ফেরকা হিসাবে পরিচিতি লাভ করে । ইমাম হাসান বাসরী (রাঃ) এর সাথে তাঁর ছাত্র ওয়াছেল বিন আতা (ইঃ131 হিঃ) অবাধ্যতা করে ভ্রান্ত মতবাদ গ্রহন করে। তিনি তাকেও তাঁর মজলিস থেকে তাঁড়িয়ে দেন ।পরবর্তীতে "মুতাজিলা "ফেরকা হিসাবে তারা পরিচিতি লাভ করে ।এভাবে ক্রমান্বয়ে ইসলামের ভিতরে বিভিন্ন বাতিল ফেরকার অনুপ্রবেশ ঘটতে থাকে। আগমন ঘটে ইমাম আবুল হাসান আশয়ারী(রাঃ)এর।তিনি সকল বাতিল ফেরকার ভ্রান্ত মতবাদ খন্ডন করে সঠিক মতাদর্শের উপর পবিত্র কুরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন কিতাব রচনা করেন ।তার সমসাময়িক ইমাম আবুল মানছুর আল মাতুরীদী(রাঃ)ও অনূরুপ খিদমতের আঞ্জাম দেন। চলবে.....

আরও পড়ুন:


রাসুল (দ.) এর রওজা যিয়ারত

রাসুল (দ.) এর রওজা যিয়ারত (ফতোয়া ও নিয়ম)

     মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর রওজা শরীফ  যিয়ারত করা অতিশয় বরকতের কাজ এবং সওয়াব লাভের একটি মাধ্যম। আর তাঁর রওজা শরীফ  যিয়ারত মহাগ্রন্থ আল কোরআন দ্বারা সাব্যস্ত এবং প্রমাণিত। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন:

وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا

′আর যদি তারা নিজেদের ওপর জুলুম করার পর আপনার নিকট আসে ও আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসুল (দ.)ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে তারা আল্লাহ তায়ালাকে অতিশয় তাওবা কবুলকারী ও পরম দয়ালু হিসেবে পাবে।′[1]

     ★আলোচ্য আয়াতের মূল বক্তব্য হলো :

ইসলামের দৃষ্টিতে পীর

ইসলামের দৃষ্টিতে পীর

মহাপরাক্রমশালী আল্লাহ পবিত্র কোনআনে ইরশাদ করেন:  ‘আল্লাহর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।’[1] এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে,  জ্ঞানী যেহেতু আল্লাহর কুদরত সম্পর্কে অভিহিত; সেহেতু সে আল্লাহকে ভয় করা বা তার প্রতি অনুগত থাকাকে করণীয় কর্তব্য বলে ভাবে। ইসলামে যে জ্ঞানার্জনের তাগিদ দেয়া হয়েছে তার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি বিধান। 

     ★মহানবী (দ.) ইরশাদ করেন: 

الْعِلْمُ عِلْمَانِ: عِلْمٌ فِي الْقَلْبِ، فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ، وَعِلْمٌ عَلَى اللِّسَانِ، فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى خَلْقِهِ

‘ইলম হলো দু’প্রকার। এক. ক্বলবী ইলম অর্থাৎ ইলমে তাছাউফ যা উপকারী ইলম। দুই. লিসানী ইলম অর্থাৎ ইলমে ফিক্বাহ; যা জিন-ইনসানের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ হতে দলীলস্বরূপ।’[2]  
প্রথম প্রকার জ্ঞানার্জনের মাধ্যমে

তাওবাকারীদের স্তর

তাওবাকারীদের স্তর

ঈমানদার ব্যক্তি তার গোনাহকে এত বিরাট মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে। আর সে আশংকা করছে যে, পাহাড়টা তার ওপর ধসে পড়বে। পাপিষ্ঠ ব্যক্তি তার গোনাহকে একটি মাছির মত মনে করে, যা তার নাকে চলে যায়।[1] 

     ★মহান আল্লাহ ইরশাদ করেন:
 وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ  

তারা কখনও কােন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কােন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা র্প্রাথনা কর। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবনে?

ইসলামে নারীর মর্যাদা

ইসলামে নারীর মর্যাদা 

হযরত মুহাম্মদ (সাঃ) এর আবির্ভাবের পূর্বে  নারীদের অবস্থায় ছিল অত্যন্ত শোচনীয়। ইসলাম পূর্ব যুগে নারীদের কে শুধু ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হত। তারা ছিল সমাজে, পরিবারে নিতান্ত নিকৃষ্ট। তাদের কোন অধিকার ছিলনা। এমন কি মেয়ের জন্ম হলে পিতা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নীচে পুতে দিত এ কলঙ্ক ঢাকার জন্য। প্রাচীন হিন্দু শাস্ত্রে এমন বর্ণনা আছে:  মৃত্যু, নরক, আগুন, বিষ, সর্প এর কোনটি নারীর অপেক্ষা মারান্তক নয়। যুবতী নারীকে প্রতিমার উদ্দেশ্যে বলি দেয়া হত দেবতার সন্তুষ্টির জন্য, বৃষ্টি ধন -দৌলত লাভের জন্য। স্বামীর মৃত্যুর সাথে স্ত্রী সহ মৃত্যু বরণ বা সতীদাহ পালন হিন্দু সমাজের রীতি। নারীকে সকল পাপ অন্যায় ও অপবিত্রতার কেন্দ্র বা উৎস বলে ঘৃণা করা হত। তারা বলতো: নারী হচ্ছে শয়তানের বাহন। নারীরা হচ্ছে এমন বিষধর সাপ যা পুরুষকে দংশন করতে কখনো কসুর করে না।

এথেন্স বাসিরা সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে উল্লেখ্য যোগ্য প্রাচীনতম জাতী। সেখানেও নারীকে পরিত্যক্ত সামগ্রীর মতো মনে করা হতো। বাজারে প্রকাশ্য ভাবে নারীর বেচাকেনা হতো। সন্তান প্রসব লালন- পালন ছাড়া

ঈদে মিলাদুন্নবী দ.

 ঈদে মিলাদুন নবী (দ.)

পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে আমরা প্রতিবছর রবিউল আউয়াল মাসে আনন্দ উদযাপন করে থাকি । বড়ই বেদনাদায়ক বিষয় হচ্ছে আমাদের উক্ত নেক আমলকে কিছু জাহেল বা নবী বিদ্বেষীরা হারাম , নাজায়েজ এবং শিরক বলে সাধারণ ঈমানদার সুন্নি মুসলমানদের বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাছে । আল্লাহর অশেষ মেহেরবানীতে  আমি নূর নবী (দ.) এর একজন তুচ্ছ গোলাম হিসেবে পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে আনন্দ উদযাপন করার বৈধতা ও শরীয়তে তার অস্তিত্ব প্রমাণের সাথে মিলাদুন নবী অস্বীকারকারীদের জবাব দেয়ার জন্য পোষ্টটি লেখার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ ।

ভূমিকাতেই সবাইকে  সহজ ভাবে বুঝার ও তাদের অতিরিক্ত প্রশ্ন বন্ধের জন্যে শুরুতেই যে বিষয়টি বলে নিতে হচ্ছে সেটা হল আমরা ঈদে মিলাদুন নবী (দ.) উদযাপনের দালীল কুরআন ও হাদীসের আলোকেই উপস্থাপন করবো

হুযুর কেবলা (পীরের ব্যাপারে বাড়াবাড়ি)

হুযুর কেবলা


আমাদের ইসলাম ধর্ম ইফরাত ও তাফরিতের মাঝামাঝি, ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিমাত্রই এটা উপলব্ধি করতে পারেন। কেননা, শিথীলতা ও বাড়াবাড়ি আগেরকার যুগের ধর্মে ছিল। ইসলামে সর্ব প্রথম ঈমান আনা হয় একমাত্র আল্লাহর ওপর এবং তার রাসুলের ওপর। রাসুল (দ.) কে ভালোবাসা ঈমানের পরিপূর্ণতার জন্য আবশ্যক, তাই শুরু দিক থেকে আজ পর্যন্ত  মুসলমানগণ রাসুল (দ.) কে তার স্বীয় আত্মা ও যাবতীয় কিছু থেকে সবচেয়ে বেশী ভালোবাসে। এটা শরীয়তের কাম্য এবং সবার ঈমানী দায়িত্ব। কিন্তু পীরকেও কি নিজের আত্মা ও যাবতীয় কিছু থেকে অধিক ভালোবাসা শরীয়তের কাম্য?

আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয়

আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়: ১ম পর্ব

অন্ধকারের ধূম্রজালে আবদ্ধ, ভ্রান্তির শৃংঙ্খলে বেষ্টিত, কুফর ও শিরকের দাবানলে দগ্ধ, পৃথিবীর মোহে আসক্ত, কিংকর্তব্যবিমূঢ় দিশেহারা মানুষকে সঠিক পথের দিশা দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন মুক্তির দূত , পথ হারা মানুষের সুপথের দিশারী , রাহামাতুল্লিল আলামীন সায়্যিদুনা মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর পক্ষ থেকে রাসূল হিসাবে এ ধরাধামে পাঠিয়েছেন । তাঁর আগমনের পর হক-বাতিলের সঠিক পরিচয় সকলের নিকট স্পষ্ট হয়ে উঠে । অসত্যের সকল নিশানা থেকে সত্য তার সর্বাঙ্গ সুন্দর রূপ নিয়ে বের হয়ে আসে ।


    ☆হাদীস শরীফে এসেছেঃ
إن بني إسرائيل افترقوا على إحدى و سبعين ملة و تفترق أمتي على ثلاث و سبعين ملة كلها في النار إلا ملة واحدة فقيل له : ما الواحدة ؟ قال : ما أنا عليه اليوم و أصحابي
বনী ঈসরাঈল সম্প্রদায় একাত্তর দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, কিন্তু একটি দল জান্নাতে যাবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ওই দলটি কোনটা হুজুর (সাঃ) বললেন,