Showing posts with label ইতিহাস ও ঐতিহ্য. Show all posts
Showing posts with label ইতিহাস ও ঐতিহ্য. Show all posts

মসজিদে আকসার ইতিহাস

মসজিদে আকসার কান্না

মুসলমানদের প্রথম কিবলা বিখ্যাত ও প্রাচীন মসিজদ বায়তুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। যা ইসরাঈল ও ফিলিস্তিন সীমান্তে অবস্তিত জেরুজালেম নামক অতি প্রাচীন নগরীতে। অধিকাংশ মানুষের নিকট এটি কুদস নামেও পরিচিত। ইসরাঈল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্রই জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে যদিও বেশীরভাগই ফিলিস্তিনের আওতায় রয়েছে এবং যার ফলস্বরুপ নির্মাণ, পূণনির্মাণ, যুদ্ধ, শান্তিচুক্তি, দখল, ভুমিক্ম্প ইত্যাদির মত ঘটনার সাক্ষী হয়ে দাড়িয়ে আছে মসজিদে আল আকসা। ধারণা করা হয়; মক্কা নগরী থেকে বেশ দুরে অবস্থিত বিধায় একে আকসা নামে ডাকা হয়।মহানবী (দ.) মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন। হযরত ইসা (আঃ)এর জন্মও এই জেরুজালেম শহরে। এছাড়াও অসংখ্য পয়গম্বরদের স্মৃতি বিজড়িত স্থান এই বায়তুল মাকদাস। কুরআনে জেরুজালেম শহরকে বরকতময় ও পবিত্র ঘোষণা দিয়ে আল্লাহ্ বলেন:
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا
 “পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি,যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই।-সূরা বনি ইসরাইল: ১।

 মসজিদে আকসার নির্মাণ
মসজিদে আকসার নির্মাণকাল নিয়ে মতানৈক্য রয়েছে।