Showing posts with label ইসলাম শিক্ষা. Show all posts
Showing posts with label ইসলাম শিক্ষা. Show all posts

ইসলামে গৃহকর্মীর অধিকার : ১ম পর্ব

ইসলামী শরীয়তে গৃহকর্মীর অধিকার
  
ড. মুহাম্মদ সাইফুল ইসলাম আজহারী


সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। অগণিত দরুদ ও সালাম বিশ^মানবতার মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ওপর। যার অন্তিম যাত্রার শেষ উপদেশ ছিল: "তোমরা তোমাদের গৃহকর্মীদের (ক্রীতদাস, চাকর ও কর্মচারী) ব্যাপারে আল্লাহকে ভয় কর।"1  "তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো।"2  কেননা, "তাদের সাথে খারাপ ব্যবহার দূর্ভাগ্যের কারণ।"3  আর এ শ্রেণীর মানুষদের প্রতি ইনসাফ কায়েম করা ছিল  তাঁর দীর্ঘ তেইশ বছরের নবুয়্যতী জীবনের দাওয়াতী মিশনের অর্ন্তভূক্ত। আদিকাল থেকে তাদের ওপর চলে আসা সকল অত্যাচার ও নিপীড়নের অবসান ঘটিয়ে ইসলাম তাদেরকে ভ্রাতৃত্বের কাতারে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়; ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনের মর্যাদা দান করা হয়েছে ক্রীতদাস হযরত বেলাল বিন রবাহ (রা.) কে। হাদীসে এসেছে: "তারা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধিনস্ত করে দিয়েছেন।"4   তাদের প্রতি অবিচার করা হলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে। 

        ➤গৃহকর্মীর ব্যাপারে রাসুলুল্লাহ (দ.) ইরশাদ করেন: 

أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى أَهْلِ بَيْتِ زَوْجِهَا، وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ 

"জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল; আর তোমরা প্রত্যেকেই স্বীয় গৃহকর্মীর  সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব শাসক যিনি তার জনগণের দায়িত্বশীল; তিনি তার গৃহকর্মীর  ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল; সে তার গৃহকর্মীর  ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান-সন্তুতির ওপর দায়িত্বশীল; সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দাস তার মনিবের সম্পদের তত্ত্বাবধায়ক; তাকে উহা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মনে রেখ! তোমাদের প্রত্যেকেই কোন না কোনভাবে তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। তোমাদের প্রত্যেকেই তার দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে।"5  

       ➤তাই ইসলামের দৃষ্টিতে অধিনস্ত ক্রীতদাস, চাকর ও কর্মচারীদের অধিকারগুলো হলো: