Showing posts with label ইসলামে পীর. Show all posts
Showing posts with label ইসলামে পীর. Show all posts

হুযুর কেবলা

হুযুর কেবলা

পীর না ধরিয়া কি কেহ রুহানিয়ৎ হাসিল করিতে পারে? আমরাও এই উক্তিতে বিশ্বাসী। আধ্যাতিক জ্ঞান বা ঈশ্বরকে আপন করে পাওয়ার লক্ষ্যেই শায়েখ দরকার। আমরা এটাও বিশ্বাস করি যে, ভূতপূর্বকাল হতে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে যেসব আধ্যাতিক গুণীদের নাম শুনে আসছি তারা সবাই সত্যের ওপরই প্রতিষ্ঠিত ছিলেন। তাদের ধারাবাহিকতায়-ই আমাদের এই বাংলার জমিনে ইসলামের আগমন ঘটে। যাবতীয় কুসংস্কার ও অলিক ধারনার  মূলৌৎপাটন করে সবাইকে একেশ্বরে বিশ্বাসী করে তোলেন। কিন্তু সমস্যা হলো: তারা যখন গত হলেন তখন তাদের কিছু অতিভক্ত মুরিদ এবং কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের সমাধিকে পূজার পাশাপাশি আয় রোজকারের ক্ষেত্র বানিয়ে ফেলে। অধিকাংশ মাজারেই দেখা যায় যে মানুষ গিয়ে সিজদা করে, মাজারের মাটি নিয়ে আসে রোগের শিফা ভেবে, আগড়বাতি ও ধুপ জ্বালে, পানি পড়া আনে, মাজারের দানবক্সে টাকা ফেলে ইত্যাদি ইত্যাদি। আমার জানতে খুব ইচ্ছে হয়- ভাউ! আল্লাহর ওলী ত গত হয়ে মাজারে শায়িত আছেন’ পানি পড়া কে দিচ্ছে? মাজারের দানবক্সের টাকায় কি করেন?  মাজারের মাটি শিফার উদ্দেশ্যে নেয়া এটাতো হিন্দুয়ানী প্রথা! কিন্তু আমরা তো মুসলিম। ধুপ- আগরবাতি বনাব আগুন জ্বেলে আমরা কি প্রমাণ করার চেষ্টা করছি? এটাই কি যে,

ইসলামের দৃষ্টিতে পীর

ইসলামের দৃষ্টিতে পীর

মহাপরাক্রমশালী আল্লাহ পবিত্র কোনআনে ইরশাদ করেন:  ‘আল্লাহর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।’[1] এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে,  জ্ঞানী যেহেতু আল্লাহর কুদরত সম্পর্কে অভিহিত; সেহেতু সে আল্লাহকে ভয় করা বা তার প্রতি অনুগত থাকাকে করণীয় কর্তব্য বলে ভাবে। ইসলামে যে জ্ঞানার্জনের তাগিদ দেয়া হয়েছে তার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি বিধান। 

     ★মহানবী (দ.) ইরশাদ করেন: 

الْعِلْمُ عِلْمَانِ: عِلْمٌ فِي الْقَلْبِ، فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ، وَعِلْمٌ عَلَى اللِّسَانِ، فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى خَلْقِهِ

‘ইলম হলো দু’প্রকার। এক. ক্বলবী ইলম অর্থাৎ ইলমে তাছাউফ যা উপকারী ইলম। দুই. লিসানী ইলম অর্থাৎ ইলমে ফিক্বাহ; যা জিন-ইনসানের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ হতে দলীলস্বরূপ।’[2]  
প্রথম প্রকার জ্ঞানার্জনের মাধ্যমে