ইসলামের দৃষ্টিতে পীর
মহাপরাক্রমশালী আল্লাহ পবিত্র কোনআনে ইরশাদ করেন: ‘আল্লাহর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।’[1] এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জ্ঞানী যেহেতু আল্লাহর কুদরত সম্পর্কে অভিহিত; সেহেতু সে আল্লাহকে ভয় করা বা তার প্রতি অনুগত থাকাকে করণীয় কর্তব্য বলে ভাবে। ইসলামে যে জ্ঞানার্জনের তাগিদ দেয়া হয়েছে তার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি বিধান।
★মহানবী (দ.) ইরশাদ করেন:
الْعِلْمُ عِلْمَانِ: عِلْمٌ فِي الْقَلْبِ، فَذَلِكَ
الْعِلْمُ النَّافِعُ، وَعِلْمٌ عَلَى اللِّسَانِ، فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى
خَلْقِهِ
‘ইলম হলো দু’প্রকার।
এক. ক্বলবী ইলম অর্থাৎ ইলমে তাছাউফ যা উপকারী ইলম। দুই. লিসানী ইলম অর্থাৎ ইলমে
ফিক্বাহ; যা জিন-ইনসানের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ হতে দলীলস্বরূপ।’[2]
প্রথম প্রকার জ্ঞানার্জনের মাধ্যমে